বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

শাবিপ্রবি ১২ ঘণ্টা লকডাউন

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলমান লকডাউন কর্মসূচিতে কঠোর অবস্থান নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

করোনাভাইরাসের দ্বিতীয় ধাপ প্রতিরোধে এখন থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস ১২ ঘণ্টা লকডাউনে থাকবে।

বুধবার (৩১ মার্চ) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, ‘লকডাউন আগেরটাই আছে। মাঝখানে কিছুটা শিথিল ছিল। করোনার দ্বিতীয় ধাপ প্রতিরোধে চলমান লকডাউনে কড়াকড়ি আরোপ করা হবে।’

তিনি বলেন, ‘লকডাউনে কোনো বহিরাগত বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। তবে বিশ্ববিদ্যালয়ে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাবের জন্য এ নিয়ম প্রযোজ্য নয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী যাদের ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তারা এই নিয়মের বাইরে থাকবেন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।’

এরআগে গত বছরের ১ অক্টোবর লকডাউন ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন লকডাউনে কিছুটা শিথিলতা দেখা যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com