রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

আজ আইপিএলে মুখোমুখি সাকিব-মোস্তাফিজ

তরফ নিউজ ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ম্যাচে সাকিব আল হাসানের মোকাবিলায় নামছেন মোস্তাফিজুর রহমান। চতুর্দশ আসরে প্রথমবারের মতো আজ রাত ৮টায় মুম্বইয়ের ওয়াংখেড়েতে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের লড়াই হবে।
এবারের আইপিএলে যুতসই অবস্থানে নেই কলকাতা কিংবা রাজস্থান। দুটি দলই ৪টি করে ম্যাচ খেলে মাত্র একটি জয় পেয়েছে।
প্রথম দেখায় সাকিব-মোস্তাফিজ মুখোমুখি হবেন কী না তা নিয়েও রয়েছে সংশয়। রাজস্থানের একাদশে কাটার মাস্টারের থাকার সম্ভাবনা রয়েছে। গত ম্যাচে কলকাতার একাদশে ছিলেন না সাকিব। এ ম্যাচেও একাদশে বাংলাদেশি অলরাউন্ডারের জায়গা পাওয়া নিয়ে সন্দেহ আছে।
আসরে কলকাতার প্রথম তিনটি ম্যাচে ছিলেন সাকিব।

চোট কাটিয়ে একাদশে ফিরেছেন সুনীল নারিন। বিদেশি কোটায় ৪ খেলোয়াড়ের বেশি নেয়ার সুযোগ নেই, তাই নারিন একাদশে থাকলে সাকিবকে মাঠে দেখা যাবে না বললেই চলে। গত ম্যাচে কলকাতার বোলাররা খরুচে বল করলেও তুলনামূলক ভালো ছিল নারিনের বোলিং। তাই তাকে একাদশ থেকে বাদ দেয়ার সম্ভাবনা ক্ষীণ।
অন্যদিকে রাজস্থানের খেলা চারটি ম্যাচের সবকটিতেই একাদশে ছিলেন মোস্তাফিজ। বল হাতে বাংলাদেশি পেসারের পারফরম্যান্সও বেশ ভালো। তাই কলকাতার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মোস্তাফিজের জায়গা প্রায় নিশ্চিত।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com