রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, শরিফুলের অভিষেক

তরফ নিউজ ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় মাঠে গড়িয়েছে।

এই টেস্টে বাংলাদেশ দলের হয়ে অভিষেক হলো পেসার মোহাম্মদ শরিফুল ইসলামের। এবাদত হোসেনের পরিবর্তে তিনি সুযোগ পেয়েছেন।

শ্রীলঙ্কান দলে দুটি পরিবর্তন হয়েছে। অভিষেক হলো বাঁহাতি অফস্পিনার প্রবীন জয়াবিক্রম। এছাড়া অফস্পিন বোলিং অলরাউন্ডার রমেশ মেন্ডিস জায়গা পেয়েছেন। বাদ পড়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, আর ইনজুরির কারণে লাহিরু কুমারা ছিটকে গেছেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, আবু জায়েদ রাহী।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, নিরোশন ডিকভেলা (উইকেটরক্ষক), রমেশ মেন্ডিস, সুরঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্দো, প্রবীন জয়বিক্রম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com