শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বিধিনিষেধ বাড়লো ৩০শে মে পর্যন্ত, চলবে দূরপাল্লার বাস

তরফ নিউজ ডেস্ক : করোনার সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও সাতদিন বাড়িয়ে ৩০শে মে পর্যন্ত করেছে সরকার। একইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে আন্তঃজেলায় সব ধরনের গণপরিবহন (দূরপাল্লার বাস) চলাচলের অনুমতি দেয়া হয়েছে। হোটেল-রেস্তুরাঁয় আসন সংখ্যার অর্ধেক মানুষ বসে খাওয়ারও অনুমতি দেয়া হয়েছে। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে  এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, গত মাসের শুরুতে করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। ৫ই এপ্রিল শুরু হওয়া এই বিধিনিষেধ দফায় দফায় বাড়ানো হয়। তবে মানুষের জীবিকার তাগিদে কিছু শর্ত শিথিল করা হয়েছে। খুলে দেয়া হয়েছে দোকান, মার্কেট, শপিং মল। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীসহ জেলা শহরগুলোতে চলাচলের অনুমতি দেয়া হয়েছে গণপরিবহনগুলোকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com