শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটের ছয়শ্রীতে মহা রাসলীলা উৎসব চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ, বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চুনারুঘাট উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল আপত্তিকর ভিডিও ছড়ায় ক্ষোভ, বান্নি পার্ক বন্ধের জোর দাবি বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও মাদরাসাছাত্রী মীমের সন্ধান মেলেনি

বাহুবলে এডিশনাল এসপি পারভেজ চৌধুরীকে বিজয় কম্পিউটারের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : বাহুবলে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) পারভেজ আলম চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেছে বিজয় কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। সোমবার (৩১ মে) দুপুর ১২টায় প্রতিষ্ঠানের অফিস কক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্ব পারভেজ আলম চৌধুরী ছাড়াও আরো উপস্থিত ছিলেন বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অলিউর রহমান অলি, সাবেক আহ্বায়ক হাজী আব্দুল মালিক, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এ মজিদ তালুকদার, বিজয় কম্পিউটার ট্রেনিং ইন্স্টিটিউটের চেয়ারম্যান সাংবাদিক নূরুল ইসলাম মনি, ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মনিরুল ইসলাম শামিম, হিলালপুর সুন্নীয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী নোমান হোসেন তালুকদার, প্রভাষক ইয়াকুত আলী, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মোঃ আলাউদ্দিন, বাহুবল সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মানসুরুল ইসলাম ওহি প্রমুখ।

উলে­খ্য, গত (২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পারভেজ আলম চৌধুরীকে সিনিয়র সহকারি পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়। একই প্রজ্ঞাপনে আরও ১০৪ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদেরকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দেয়া হয়। পারভেজ আলম চৌধুরী বাহুবল সার্কেলে দীর্ঘ ৩ বছর ৩ মাস সফলতার সহিত দায়িত্ব পালন শেষে সোমবার (৩১ মে) কর্মস্থল ত্যাগ করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com