মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

ফেরাউনও আমলাতন্ত্রের বিকল্প বের করতে পারে নাই: মন্ত্রী

তরফ নিউজ ডেস্ক : মহান আমলাতন্ত্র আমাদের মধ্যে আছে থাকবে। ফেরাউনও আমলাতন্ত্রের বিকল্প বের করতে পারেনি বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (৮ জুন) শেরেবাংলা নগরে একনেক সভায় সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র প্রকল্পের অনুমোদনের সময় এ কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ফেরাউনও আমলাতন্ত্রের বিকল্প বের করতে পারে নাই। আমিও ছোট-খাটো আমলা ছিলাম, এখন আমি বড় আমলা। ফেরাউনকে নেতিবাচকভাবে তুলে ধরা হয়। ফেরাউন মানে অনেক বড় রাজা। আরবের অনেক দেশে ফেরাউনের নাম রাখা হয়।

এম এ মান্নান আরও বলেন, আমলাতন্ত্র মন্দ নয়, আমলাতন্ত্র ভালো, আমলাতন্ত্রের বিকল্পও নাই। সোভিয়েতরা বিকল্প বের করতে পারে নাই, চীনও বের করতে পারে নাই, ফেরাউনও পারে নাই। সেই মহান আমলাতন্ত্র আমাদের মধ্যে আছে। আমলাতন্ত্রের জন্য আমরা সাভারে প্রশিক্ষণ কেন্দ্র প্রকল্পের অনুমোদন দিলাম।

মন্ত্রী বলেন, ফেরাউনকে এখানে নেতিবাচক হিসেবে তুলে ধরছি না। ফেরাউন শক্তিশালী সরকার ছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com