শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারে শ্রেষ্ট উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম জেলার শ্রেষ্ট নির্বাহী অফিসার হিসেবে মনোনিত হয়েছেন।

বুধবার (২৩ জুন) মৌলভীবাজার জেলা প্রশাসক সিলেট বিভাগের শ্রেষ্ট জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এ ঘোষনা দেন।

জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় শুদ্ধাচার ২০২০-২০২১ অর্থ বছরের পুরস্কার প্রদান অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান শ্রেষ্ট উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামকে ক্রেষ্ট ও সম্মাননা সনদপত্র প্রদান করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্টানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম জেলার শ্রেষ্ট ইউএনও নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও সকল অতিরিক্ত জেলা প্রশাসকদের প্রতি কৃতজ্ঞত জ্ঞাপণ করেন।

তিনি শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনে কর্মরত সহকর্মী কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তিতে শ্রীমঙ্গল উপজেলা ব্যাপী কর্মস্পৃহা আরো গতিশীল করবে এবং আগামীতে কর্মে আরো গতিশীলতা আনবে। উৎফুল্ল মনোভাব নিয়ে জনমানুষের কল্যানে কাজ করে যাবেন।

এদিকে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জেলার শ্রেষ্ট নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজি সংগঠনের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com