বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

তাহিরপুরে ৪ বছরের শিশু ধর্ষিত, ধর্ষক আটক

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় হারিস মিয়া (৫০) নামে এক লম্পট চার বছরের একটি শিশুকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় অভিযুক্ত হারিস মিয়াকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকেলে এ ধর্ষণের ঘটনা ঘটে। হারিস মিয়া তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বাসিন্দা।

গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শিশুটি নিজ বাড়ি থেকে প্রতিবেশী এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। পথে হারিস মিয়া শিশুটিকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সেখান থেকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধর্ষক হারিস মিয়া তাহিরপুর থানায় আটক রয়েছে।

সুনামগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মামুনুর রশিদ জানান, নির্যাতিত শিশুটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে, বুধবার তার ডাক্তারি পরীক্ষা করা হবে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর বলেন, তাহিরপুর সীমান্ত এলাকায় একটি শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষক হারিস মিয়াকে গ্রামবাসীর সহযোগিতায় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com