রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মৌলভীবাজারে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৮৯ ব্যক্তিকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারে করোনাভইরাস বিস্তার রোধে জেলা প্রশাসনের ভ্রাম্মমাণ আদালত পরিচালনায় ১৮৯ ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটগণ।

শনিবার (২৬ জুন) জেলা প্রশাসক জেলা বিজ্ঞ মেজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশে করোনাভাইরাসের গতি রোধে অভিযান পরিচালিত হয়। জেলার বেশ কয়েকটি পয়েণ্টে সচেতনতামূলক প্রচারণা ও ভ্রাম্মমাণ আদালত পরিচালিত হয়।

এছাড়াও বিভিন্ন উপজেলায় ভ্রাম্মমাণ আদালত পরিচালিত হয়েছে। সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা অভিযান চালিয়ে বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি অমান্যের অপরাধে ১৮৯ ব্যক্তিকে ৪৪ হাজার ৭শ ৪৫ টাকা অর্থদন্ড দেওয়া হয়।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, একযোগে মৌলভীবাজার জেলার সকল উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা, বাহিরে অবস্থান ও গণপরিবহনে চলাচল করায় দ-বিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫ ধারামতে ১৮৯ জন ব্যক্তিকে ৪৪ হাজার ৭শ ৪৫ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com