রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

জেলার শ্রেষ্ঠ হলেন বকশীগঞ্জ ইউএনও মুন মুন জাহান লিজা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত হয়েছেন।

সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার অভিলক্ষ্যে পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততা, উদ্বাবন, ই-ফাইলিং, সোশাল মিডিয়া ব্যবহার সহ শুদ্ধাচার চর্চায় সন্তোষজনক অর্জনের স্বীকৃতি সরূপ ২০২০-২০২১ অর্থবছরে শুদ্ধাচার চর্চায় তাকে মনোনীত করা হয়।
রোববার বিকালে জামালপুর জেলা প্রশাসক মুর্শেদা জামান শ্রেষ্ঠদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ওই অনুষ্ঠানে বকশীগঞ্জ ইউএনও মুন মুন জাহান লিজাকে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার পাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা বলেন এ অর্জন বকশীগঞ্জবাসীর, এ অর্জন সকলের । তাই আমি এই অর্জন বকশীগঞ্জ বাসীকে উৎস্বর্গ করলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com