বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ, বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চুনারুঘাট উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল আপত্তিকর ভিডিও ছড়ায় ক্ষোভ, বান্নি পার্ক বন্ধের জোর দাবি বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও মাদরাসাছাত্রী মীমের সন্ধান মেলেনি চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক বাহুবলে পিকআপ চাপায় পথচারীর মৃত্যু

থানায় অজগর হস্তান্তর

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল একটি অজগর সাপকে থানায় হস্তান্তর করেছে স্থনীয় জনতা। অজগরটি সুরভীপাড়া এলাকায় কিছু লোক উদ্ধার করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসে।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক জানান, শুক্রবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু দেব, এস এম সুমেল ও সাইদুর রহমান সুজাত সাপটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসলে তারা এটিকে বনে অবমুক্তের জন্য বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন সজল দেব সাপটি সংগ্রহ করে বন বিভাগকে অবগত করেন।

সজল দেব জানান, থানা থেকে সাপ এনেছেন বন বিভাগের লোক আসলে সন্ধ্যায় এটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করবেন।

রাজু দেব জানান, শুক্রবার দুপুরে কলেজ রোড এর সুরভী পাড়া এলাকায় একটি পরিত্যাক্ত ডোবার পাশে কিছু লোক সাপটিকে মারতে যাচ্ছিল। এ সময় তারা তাদের বাঁধা দিয়ে লোকজনের সহায়তায় বস্তায় ভরে থানায় এনে জমা দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com