রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে গাড়ির হস্তান্তর করলেন পুলিশ সুপার

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের দেওয়ানগঞ্জ থানাধীন সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের আই.সিকে ডবল কেবিন গাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে। ৮ আগস্ট রোববার জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ অত্র তদন্ত কেন্দ্রের আইসিকে (পুলিশ পরিদর্শক নিরস্ত্র) যোয়াহের হোসেন খানের নিকট একটি ডবল কেবিন গাড়ির চাবি হস্তান্তর করেন।
পরে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমদ আই. সি. কে দিকনির্দেশনা দেন এবং তদন্ত কেন্দ্রস্থ এলাকার হাইওয়ে-তে নিয়মিত ভেহিক্যাল পেট্রলিং ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাড়িটির সর্বোত্তম ব্যবহার করতে নির্দেশ প্রদান করেন।
এ সময় দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোহাব্বত কবির ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com