শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাংলাদেশি সহ বৈধ রেসিডেন্টরা ফিরতে পারবেন আমিরাতে

তরফ নিউজ ডেস্ক: আগামী ১২ সেপ্টেম্বর (রোববার) থেকে সংযুক্ত আরব আমিরাতে ফিরতে পারবেন বাংলাদেশ সহ ১৫টি দেশের ‘বৈধ রেসিডেন্ট’ ভিসাধারীরা। যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদিত করোনা টিকার পূর্ণ ডোজ নিয়েছেন তারাই ফিরতে পারবেন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) এই ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল ইমারজেন্সি অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট অথরিটি এবং দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ শুক্রবার এই ঘোষণা দিয়েছে।

ঘোষণা অনুযায়ী আগামী ১২ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, নামিবিয়া, জাম্বিয়া, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা, সিয়েরা লিওন, লাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও আফগানিস্তানে থাকা আমিরাতের বৈধ রেসিডেন্ট ভিসাধারী ব্যক্তিরা দেশটিতে প্রবেশ করতে পারবেন।

এক টুইট বার্তায় আমিরাতের ‌‘ন্যাশনাল ইমারজেন্সি অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট অথরিটি’ আরও জানিয়েছে, আমিরাতে ফেরার আগে অবশ্যই দেশটির সরকারের কাছে অনুমতি চেয়ে আবেদন করতে হবে। কর্তৃপক্ষের অনুমোদন মিললে তবেই ফিরতে পারবেন তারা। ঢোকার আগে কয়েক দফায় পিসিআর টেস্ট করাতে হবে তাদের।

আগামী ১ অক্টোবর থেকে দুবাই এক্সপো শুরু হবে। বিলম্বিত ‌‘দুবাই এক্সপো-২০২০’ বাণিজ্য মেলা শুরুর ২০ দিন আগে ঘোষণা দিয়েছে দেশটি। তবে শুধু বাণিজ্য মেলার কারণেই নয়, আমিরাতে মহামারির প্রকোপও কমছে।

সাম্প্রতিক দিনগুলোতে দেশটি দৈনিক করোনা শনাক্তের সংখ্যা এক হাজারেরও নিচে নেমে এসেছে।গালফ নিউজ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com