রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে হাসপাতালটি।

সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ আমিনুল হক সরকার বলেন, ‘সদর হাসপাতালের পুরাতন ভবনের ছাদে ফোম-কাপড়সহ পুরনো কিছু জিসিনপত্র রাখা হয়েছে। কেউ হয়তো কোনভাবে ছাদে গিয়েছিল এবং সিগারেট খেয়ে সেখানে ফেলে আসে। সিগারেটের আগুন থেকেই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।’

তিনি বলেন, ‘খবর দেওয়ার সাথে সাথেই ফায়ারসার্ভির একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’

হবিগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নূরুল ইসলাম জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদে রাখা জিনিসপত্রে সিগারেটের অতিরিক্ত অংশ থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com