রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লাকসামের শ্রীয়াংয়ে মসজিদ নির্মাণে আর্থিক অনুদানের চেক হস্তান্তর

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসাম শ্রীয়াং গ্রামের একটি মসজিদের নির্মাণকাজের জন‍্য দুই লাখ চল্লিশ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছে শ্রীয়াং উচ্চ বিদ‍্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব ছিদ্দিকুর রহমানের বড় ছেলে বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ড. সামছল হক।

মরহুম আলহাজ্ব ছিদ্দিকুর রহমানের ছোট ছেলে লাকসামের বিশিষ্ট ব‍্যবসায়ী সমাজসেবক সিরাজুল হক মসজিদ কমিটির কাছে বুধবার তাঁর অফিসকক্ষে ওই অনুদানের চেক হস্তান্তর করেন।

এসময় এলাকার সমাজসেবক মোঃ খোরশেদ আলম, মসজিদের খতিব মাওঃ মোঃ সোহেল আহমেদ মজুমদার, ইমাম হাফেজ মাওঃ মোঃ সেহেল মজুমদার, মোঃ মোখলেছুর রহমান, মোঃ জাকির হোসেন, মোঃ আবু তাহের উপস্থিত ছিলেন।

শ্রীয়াং দীঘির পশ্চিমপাড় জামে মসজিদ নির্মাণের জন‍্য ওই এলাকার বিশিষ্ট সমাজসেবক মোঃ খোরশেদ আলম আমেরিকায় বসবাসরত ড. সামছল হকের নিকট মসজিদের নির্মাণকাজের জন‍্য আর্থিক অনুদান চেয়ে একটি আবেদন করেন। এর প্রেক্ষিতে দ্বিতীয় দফায় দুই লাখ চল্লিশ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেন ড. সামছল হক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com