মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

৪৩তম বিসিএসের প্রিলিতে উত্তীর্ণ ১৫ হাজার ২২৯ জন

তরফ নিউজ ডেস্ক: পরীক্ষার দুই মাসেরও বেশি সময় পর প্রকাশিত হলো ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফলাফল। এতে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২২৯ জন প্রার্থী।

বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এই ফল প্রকাশ করে। ইতিমধ্যে পিএসসির ওয়েবসাইটেও ফলাফল দেওয়া হয়েছে।

মহামারি করোনার প্রকোপের কারণে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আবেদনের সময় একাধিকবার বাড়ানো হয়।

গত বছরের ২৯ অক্টোবর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪৩তম বিসিএসে আবেদন জমা পড়েছিল চার লাখ ৩৫ হাজার ১৯০টি।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ফলাফল ঘোষণার বিষয় নিয়ে জরুরি বৈঠক ডাকেন পিএসসির চেয়ারম্যান। পরে বিকালে ফলাফল প্রকাশ করা হয়।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারে ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল দেখতে এই লিংকে ক্লিক করুন

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com