রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে নবনির্বাচিত মেম্বার সাংবাদিক সুলতান খানকে সংবর্ধনা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ইনকিলাব পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি এস এম সুলতান খান উপজেলার ৯নং রাণীগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় চুনারুঘাট প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা সভাকক্ষে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন। সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলা উদ্দিন আল -রনি, দৈনিক যায়যায়দিন পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি নুরুল হক কবির, উপজেলা আওয়ামিলীগের সাবেক যুগ্ন-সম্পাদক ইমান আলী, চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এড. নাজমুল ইসলাম বকুল, প্রধান শিক্ষক হাবিবুর রহমান বাহার।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন চুনারুঘাট প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক জুনায়েদ আহমেদ, মনিরুজ্জামান তাহের, এড. মোস্তাক বাহার, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দীন, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শেখ হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ব্যকসের দপ্তর সম্পাদক আজিজ ইকবাল, ব্যবসায়ী মুক্তার হোসেন, নোমান আহমেদ, সাইফুর রাব্বি প্রমুখ। সভাশেষে নবনির্বাচিত মেম্বার এস এম সুলতান খানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com