রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

দায়িত্ব নেয়ার প্রথম দিনে মুক্তিযোদ্ধাদের জন্য চেয়ার সংরক্ষিত রাখলেন চেয়ারম্যান

কাজী মাহমুদুল হক সুজন, নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধাদের জন্য একটি চেয়ার সংরক্ষিত রেখে প্রথম কর্মদিবস করলেন চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ জাকির হোসেন পলাশ। এ উদ্যেগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন সংগঠন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও পরেছে ব্যাপক সাড়া।

মুক্তিযোদ্ধার সন্তান রিপন আমীন বলেন এটা নিঃসন্দেহে ভালো কাজ। মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি গর্ববোধ করি। মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আলী বলেন জাতীর শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মান দিযে ইউনিয়ন অফিসে উপজেলায় এই প্রথম চেয়ার সংরক্ষিত রেখে আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আমাদের (মুক্তিযোদ্ধাদের) সম্মান দেখিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে।এ জন্য তিনি জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন চেয়ারম্যান জাতীর শ্রেষ্ট সন্তানদের সম্মান দেখিয়ে নিজেও সম্মানিত হয়েছেন। এ জন্য তিনি ধন্যবাদও জানান।

আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন পলাশ বলেন তিনি ছোট থেকে জাতির শ্রেষ্ট সন্তানদের সম্মান দিয়ে আসছেন।তাদের প্রতি সম্মান দেখাতে তিনি নির্বাচিত হয়ে বুধবার প্রথম কর্মদিবসেই মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা চেয়ার রেখেছেন। যেটিতে লেখা রয়েছে মুক্তিযোদ্ধাদের জনঢ সংরক্ষিত।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com