রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

মাকে অবহেলা করায় এক মিনিটে স্ত্রীদের তালাক দিলেন ৩ ভাই

আন্তর্জাতিক ডেস্ক: অসুস্থ মায়ের যত্ন নিতে অবহেলা করায় ক্ষুব্ধ হয়ে নিজেদের স্ত্রীদের তালাক দিয়েছেন এক পরিবারের ৩ সহোদর। উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় ঘটেছে এই ঘটনা।

আলজেরিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, রোববার বাইরের কাজ থেকে ঘরে ফিরে ওই ৩ ভাই দেখতে পান, বাড়ির উঠোনে তাদের বৃদ্ধা অসুস্থ মাকে তাদের প্রতিবেশীরা স্নান করাচ্ছেন এবং তাদের স্ত্রীরা আশেপাশে নেই।

এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হন তিন ভাই এবং উঠোনে দাঁড়িয়েই নিজেদের স্ত্রীদের তালাক দেন তারা।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ৩ ছেলে ছাড়াও এক মেয়ে রয়েছে সেই বৃদ্ধার। এতদিন পর্যন্ত তিনিই মায়ের দেখাশোনা করতেন; কিন্তু সম্প্রতি তার স্বামীর ক্যান্সার ধরা পড়ায় স্বামীকে সময় দিতে হচ্ছে, মায়ের সেবা করার জন্য সময় বের করতে পারছেন না তিনি।

এদিকে, ৩ ভাই তাদের স্ত্রীদের তালাক দেওয়ার পর পরিস্থিতির উন্নতি হয়েছে— এমন বলার সুযোগ নেই। কারণ, স্ত্রীরা তাদের শাশুড়ির যত্ন-আত্তি নিতে পারবেন না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। আপাতত প্রতিবেশীরাই দেখভাল করছেন ওই বৃদ্ধার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com