রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে পিকআপ ভ্যান উল্টে ২ জনের মৃত্যু, আহত ৩

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের হাসনাবাদ ডাকবাংলোর সামনে পিকআপ ভ্যান উল্টে জহির মিয়া (৫৫) ও নুর মিয়া (৩৫) নামের দুইজন নিহত ও ৩ জন আহত হয়েছে। গতকাল রবিবার রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহির মিয়া উপজেলার হিলালপুর গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে ও নূর মিযা উপজেলার অলুয়া গ্রামের মৃত সিজিল মিয়ার ছেলে।

জানা যায়, গতকাল রাতে কাঠবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই জহির মিয়া ও সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নূর মিয়ার মৃত্যু ঘটে। দূর্ঘটনার খবরে স্থানী লোকজন এগিয়ে এসে গুরুত্বর আহত উপজেলার হিলালপুর গ্রামের মিজান মিয়া (৪০), অলুয়া গ্রামের নূরুল আমিন (৩৫) ও গোলগাও গ্রামের ফজলু মিয়া (৫৩) কে উদ্ধার করে প্রথমে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে আহতদের অবস্থার অবনতি ঘটলে সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com