শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তাফসীরুল কোরআন মহাসম্মেলন ১২ লাখ টাকা অনুদানের ঘোষণা এমপি ফয়সলের হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষ, বিলুপ্তির পথে হাজার বছরের ঐতিহ্য চুনারুঘাটে মধ্যরাতে মোবাইল কোর্ট, মাটি কাটায় জরিমানা শোক সংবাদ আদালতের নির্দেশে ভেঙে ফেলা হলো আলোচিত তালুকদার গেইট স্কুল ফিডিং কর্মসূচির বাস্তবায়ন ও শিক্ষার মানোন্নয়নে জোর দিলেন প্রতিমন্ত্রী বানিয়াচংয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যায়যায়দিনের বানিয়াচং প্রতিনিধির ভাগনে প্রিন্সের জিপিএ-৫ অর্জন বানিয়াচংয়ে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক, ভালো ফলনের প্রত্যাশা

বাহুবলে ৫ জুয়াড়ি গ্রেফতার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবল থানা পুলিশ ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে। রোববার (৩১ মার্চ) রাত ১টায় থানার এসআই সোয়েল রানার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পশ্চিম স্নানঘাট মোকামবাড়ি মার্কেটের মোহাম্মদ আলীর দোকান থেকে তাদের গ্রেফতার করে। আজ সোমবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- পশ্চিম স্নানঘাট গ্রামের আইয়ূব আলীর পুত্র মোহাম্মদ আলী (২৫), ইয়াদ আলীর পুত্র ফারুক মিয়া (২২), মহলদার মিয়ার পুত্র সাইফুল মিয়া (২০), আমজদ উল­ার পুত্র আবু সুফিয়ান (২২), কুটি মিয়ার পুত্র কবির মিয়া (২২) প্রমুখ। এআই সোয়েল রানা জানান, গ্রেফতারকৃতরা ওই দোকানে বসে জুয়া খেলা অবস্থা গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com