শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বানিয়াচংয়ে পঞ্চায়েত প্রধান নির্ধারণ নিয়ে সংঘর্ষে আহত ১২

বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা : বানিয়াচং এলাকায় পঞ্চায়েত প্রধান নির্ধারণ করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতের মধ্যে আশংকা জনক অবস্থায় কমর উদ্দিন শেখ (৫০), সাজিদ মিয়া (৩২), আলামিন (৫৫) ও মো. আলেমান মিয়া (৬০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার সুবিদপুর ইউনিয়নের নোয়াগাও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, ওই গ্রামের বর্তমান মেম্বার কমর উদ্দিন শেখ ও তার চাচাত ভাই মো. আলেমান মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত গ্রামের পঞ্চায়েত প্রধান হওয়া নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরধরে দুপুরে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে আহতদের মধ্যে, পারভেজ মিয়া (২৫), ফাতেমা বেগম (৫০) ও রহিম মিয়া (৪৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com