মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে দুটি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রশাসন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবলে রবিন ব্রিকস ও নিউ রয়েল ব্রিকস নামে দুটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে হবিগঞ্জ জেলা প্রশাসন। সোমবার বেলা আড়াইটায় উপজেলার মিরপুর বাজারস্থ রবিন ব্রিকস থেকে এ অভিযান শুরু করেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রণজিৎ চন্দ্র দাস।

এসময় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ গিয়াস উদ্দীন, বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম, সেনাবাহিনী, এপিবিএন, আনসার, ফায়ার সার্ভিসের লোকজন সহ শতাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য।
অভিযানের সময় ফায়ার সার্ভিসের সদস্যরা ভাটার ভিতরে থাকা আগুন পানি দিয়ে নিভিয়ে দেন। পল¬ী বিদ্যুতের সদস্যরা বিদ্যুৎ সংযোগ করেন এবং এক্সেভেটর দিয়ে কিলিং ও চুলি¬ ভেঙ্গে দেয়া হয়। এসময় ভাটায় থাকা লক্ষ লক্ষ কাঁচা ইটও নষ্ট করা হয়।

নিউ রয়েল ব্রিকসের মালিক শেরু মিয়া বলেন, হাইকোর্ট থেকে কোন কাগজপত্র আমরা পাইনি। হুট করে ভ্রাম্যমান আদালত এসে ইটভাটা গুড়িয়ে দেয়ার ফলে আমি কোটি টাকার ক্ষতিতে পড়েছি। ব্যাংকে আমার বিপুল পরিমাণ লোন রয়েছে। এ লোন কিভাবে পরিশোধ করব তা নিয়ে হতাশায় আছি।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আখতারুজ্জামান টুকু বলেন, মিরপুর বাজারের রবিন ব্রিকস ও বশিনা এলাকার নিউ রয়েল ব্রিকস-এর পরিবেশ ছাড়পত্র নেই।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রণজিৎ চন্দ্র দাস জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী হবিগঞ্জে ৪টি ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হচ্ছে। ইতোমধ্যে মিরপুর বাজারের রবিন ব্রিকস ভেঙে দেয়া হয়েছে। বশিনা এলাকার নিউ রয়েল ব্রিকস ভাঙার কাজ চলছে। পরবর্তীতে জেলার অন্য দু’টি ব্রিকসও ভেঙে গুড়িয়ে দেয়া হবে। তিনি আরো বলেন, তারা এক যুগ ধরে পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স ছাড়া অবৈধভাবে ইটভাটা চালিয়ে আসছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com