রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মহান ভাষা আন্দোলনের চেতনায় আয়োজিত অমর একুশে বইমেলায় তরুণ লেখক শেখ সাইদুর রহমান লিমন-এর দুটি নতুন গল্পপ্রন্থ প্রকাশিত হয়েছে। বই দুটি হলো— মেঘছায়া রোদ্দুর ও সাত রঙের গল্পঝুড়ি।

“মেঘছায়া রোদ্দুর” গ্রন্থটিতে মোট ১৮টি ছোটগল্প স্থান পেয়েছে। জীবনঘনিষ্ঠ বিষয়, মানবিক অনুভূতি ও সমকালীন বাস্তবতার আলোকে রচিত এসব গল্প সব বয়সী পাঠকের মন ছুঁয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন লেখক।

অন্যদিকে, “সাত রঙের গল্পঝুড়ি” একটি শিশুতোষ গল্পগ্রন্থ। সহজ ভাষা, কল্পনার রঙিন উপস্থাপন ও শিক্ষণীয় বার্তায় সমৃদ্ধ এই বইটি শিশু-কিশোরদের জন্য বিশেষভাবে উপযোগী।

বই দুটি বইমেলায় বুনন প্রকাশন-এর স্টল নম্বর ৮৯৩-এ পাওয়া যাচ্ছে। পাশাপাশি অনলাইনভিত্তিক বই বিক্রয় প্রতিষ্ঠান রকমারি ডটকম-এও বইগুলো সংগ্রহ করা যাচ্ছে।

লেখক শেখ সাইদুর রহমান লিমনের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার চিচিরকোট গ্রামে। পেশায় তিনি একজন ব্যাংকার এবং বর্তমানে পূবালী ব্যাংক পিএলসি-তে কর্মরত রয়েছেন। তাঁর পিতা আলহাজ্ব শেখ মোঃ ছাদেক মিয়া এবং মাতা নুরুন নাহার।

পেশাগত ব্যস্ততার মাঝেও নিয়মিত সাহিত্যচর্চা চালিয়ে যাওয়ায় লেখকের এই নতুন প্রকাশনা পাঠকমহলে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। নতুন দুটি বই প্রকাশ উপলক্ষে বিভিন্ন মহল থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com