রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে বিশ্ব সূফী সংস্থার আলোচনা সভা, কমিটি গঠন প্রতিকূলতা জয় করে সাফল্যের আলো ছড়াচ্ছে জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ চুনারুঘাট পাইলট বালিকা বিদ্যালয়ে পৌর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুমতি ছাড়াই মেলার আয়োজন, ১৩ ব্যবসায়ীকে জরিমানা চুনারুঘাটে খুশি বেকারিকে জরিমানা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! ওমানের মাসকাটে ১৬ দিন ধরে নিখোঁজ চুনারুঘাটের রিফাত, সন্তানের অপেক্ষায় কাঁদছেন মা চুনারুঘাটে দেখা মিলল বিরল সৌন্দর্যের কুটুম পাখি, উদ্ধার করে অবমুক্ত

প্রতিকূলতা জয় করে সাফল্যের আলো ছড়াচ্ছে জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার প্রত্যন্ত ময়নাবাদ গ্রামে প্রতিষ্ঠিত জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ এবারের এইচএসসি পরীক্ষায় প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মধ্যেও কলেজটির পাশের হার দাঁড়িয়েছে ৯৪.৪৫ শতাংশ। এছাড়া শিক্ষার্থীরা অর্জন করেছে ৬টি এ গ্রেড।

প্রত্যন্ত অঞ্চলের অধিকাংশ শিক্ষার্থীই দেশের অন্যান্য এলাকার শিক্ষার্থীদের তুলনায় শিক্ষা ক্ষেত্রে নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এরপরও শিক্ষকদের আন্তরিক পাঠদান, অভিভাবকদের সচেতনতা এবং ছাত্রীদের অদম্য মনোবলের কারণে এ সাফল্য এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নানা প্রতিকূলতা, সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতার মধ্য দিয়ে কলেজটির শিক্ষা কার্যক্রম এগিয়ে চলছে প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী ও মানবিক ব্যক্তিত্ব মামুন চৌধুরীর সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে।

ফলাফল সম্পর্কে মামুন চৌধুরী বলেন, আমরা বিশ্বাস করি, আমাদের মেয়েদের স্বপ্ন, মেধা, নিরলস প্রচেষ্টা ও অদম্য ইচ্ছাশক্তি আর্থিক সীমাবদ্ধতাসহ সব প্রতিকূলতা ও প্রতিবন্ধকতাকে জয় করতে সক্ষম হয়েছে। আমাদের নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও নিরন্তর অনুপ্রেরণা ছাত্রীদের আত্মবিশ্বাসী করে তুলেছে, যার প্রতিফলন ঘটেছে এবারের অসাধারণ ফলাফলে। ৬টি এ গ্রেডসহ ছাত্রীদের এ গৌরবোজ্জ্বল ফলাফল শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য নয়, এটি একটি সুবিধাবঞ্চিত জনপদের মেয়েদের সম্ভাবনা, আত্মবিশ্বাস ও এগিয়ে যাওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, আমাদের স্বপ্ন শুধু উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা চাই, এই প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মেধাবী মেয়ে উচ্চশিক্ষার সুযোগ পাক, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করুক এবং একদিন দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখুক। আমাদের ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা ও সহযোগিতা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব, ইনশাআল্লাহ।

এ সময় তিনি কৃতী ছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানানোর পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় যারা আন্তরিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মামুন চৌধুরী আরও বলেন, আমাদের এই অর্জন শেষ গন্তব্য নয়, বরং একটি দীর্ঘ ও সম্ভাবনাময় যাত্রার শুভ সূচনা। আমরা স্বপ্ন দেখি, একদিন ময়নাবাদের এই ছোট্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই বেরিয়ে আসবে দেশের শ্রেষ্ঠ শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক ও আলোকিত মানুষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com