শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জের বাহুবল উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলা আমীর নির্বাচিত হয়েছেন মো. সিরাজুল ইসলাম এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন হাফেজ মিজানুর রহমান।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত রুকন সম্মেলনে এ কমিটি গঠন করা হয়। জেলা জামায়াতের প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে রুকনদের গোপন ভোটে আমীর নির্বাচিত হন মো. সিরাজুল ইসলাম।
পরে তাঁকে শপথবাক্য পাঠ করান হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা মুখলিছুর রহমান। রুকনদের পরামর্শক্রমে উপজেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয় হাফেজ মিজানুর রহমানকে।
নতুন কমিটিতে উলামা বিভাগ সম্পাদক হিসেবে মাওলানা লুৎফুর রহমান, প্রচার ও মিডিয়া সম্পাদক হিসেবে আজহারুল ইসলাম মুয়াজ, বায়তুলমাল সম্পাদক হিসেবে হারুন অর রশিদ এবং শিক্ষা ও সাহিত্য সম্পাদক হিসেবে হাফিজুর রহমান মাসুক মনোনীত হয়েছেন।