শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পঞ্চমবারের মতো এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সরকারি-বেসরকারি প্রায় ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন ইমদাদুল হক চৌধুরী এবং কেন্দ্র সচিব ছিলেন জাহিদুল ইসলাম জুয়েল। এ সময় পরীক্ষা পরিচালনায় সংশ্লিষ্ট অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সকলের আন্তরিক সহযোগিতায় পঞ্চমবারের মতো আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহিত করাই মূল লক্ষ্য।