রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

লাকসামে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ছাত্র কারাগারে

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার লাকসামে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন এক তরুনীকে ধর্ষণের ঘটনায় লাকসাম বাজারের মাংস ব্যবসায়ী আলাউদ্দিনের মাদ্রাসা পড়ুয়া ছাত্রকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুুুুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় লাকসাম পৌর এলাকার কাদরা গ্রামে। শনিবার লাকসাম থানা পুলিশ অভিযুক্ত মাদ্রাসা ছাত্রকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশ ও বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, লাকসাম পৌর এলাকার কাদ্রা গ্রামের এক তরুণীর সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ এক বছর উপজেলার গোবিন্দপুর ইউপির মোহাম্মদপুর গ্রামের মাংস ব্যবসায়ী আলাউদ্দিনের ছেলে মাদ্রাসা ছাত্র দ্বীন মোহাম্মদ  অনৈতিক কাজ করে আসছিল।
গত বৃহস্পতিবার দ্বীন মোহাম্মদ ওই তরুণীকে বিয়ে করবে বলে পার্শ্ববর্তী লালমাই উপজেলায় নিয়ে পরিত্যাক্ত একটি মুরগীর খামারে নিয়ে বিয়ে না করেই আবার শারীরিক সম্পর্ক করে। পরে বিয়ে না করায় ওই তরুণী ক্ষিপ্ত হয়ে লাকসাম থানায় এসে দ্বীন মোহাম্মদের বিরুদ্ধে ধর্ষণের একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে লাকসাম থানা পুলিশ অভিযুক্ত দ্বীন মোহাম্মদকে গ্রেফতার করে।

লাকসাম থানা পুলিশের অফিসার ইনচার্জ মনোজ কুমার দে বলেন, তরুণীর অভিযোগের আলোকে অভিযুক্ত দ্বীন মোহাম্মদকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com