রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সাথে দুদক মহাপরিচালকের মতবিনিময়

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে : দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমদু এর সাথে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বিকাল ৫ টায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ সড়ক ও জনপদের রেষ্ট হাউজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল এর সভাপতি ডা: হরিপদ রায়, সহসভাপতি সৈয়দা গুলশানারা, সাধারণ সম্পাদক মো: আব্দুর রউপ তালুকদার, সদস্য এস এ হামিদ, সৈয়দ ছায়েদ আহমদ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এর হবিগঞ্জ সমন্বিত কার্যালয়ে সহকারী পরিচালক মো: এরশাদ মিয়া।
মতবিনিময় সভায় দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল এর বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা হয়।
এর আগে দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমদু দুদকের অর্থে স্থাপিত এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল সহযোগীতায় পরিচালিত ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ও বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের সততা ষ্টোর পরিদর্শন করেন এবং সততা সংঘের সদস্য ও শিক্ষার্থীদের সাথে এ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com