রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লাকসামে সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেলো দুটি প্রাণ

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা দক্ষিণ বাজার নামক স্থানে যাত্রীবাহী অটোরিক্সা ও মালবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ১জন আহত হয়েছেন। রবিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মনোহরগঞ্জ উপজেলার সাইকচাইল গ্রামের সিরাজুল ইসলাম (৭০) ও সরসপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে লাকসাম কলেজের ছাত্র রিয়াদ হোসেন (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, নাথেরপেটুয়া থেকে লাকসামগামী সিএনজি চালিত একটি যাত্রীবাহী অটোরিক্সা খিলা দক্ষিণ বাজার নামক স্থানে এলে বিপরীতমুখী নোয়াখালীগামী মালবাহী কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক আহতদেরকে উদ্ধার করে হাসপাতাল নেয়ার পথে একজন মৃতুবরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃতু হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতরা হলেন-নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নের বেলঘর গ্রামের ড্রাইভার জসিম উদ্দিন (৪০), চাটিতলা গ্রামের আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ হিরণ (৩২), মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর গ্রামের আবুল হোসেনের ছেলে ওমর ফারুক (১৭), বাইশগাঁও গ্রামের আব্দুর রশিদের ছেলে স্কুল ছাত্র মোহাম্মদ আলী মিঠু (১৮)।

খবর পেয়ে লাকসাম ক্রসিং  হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ শাফায়েত উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com