মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

হজে যেতে লাগবে ২০২০ পর্যন্ত পাসপোর্টের মেয়াদ

তরফ নিউজ ডেস্ক : ২০১৯ সালে হজ গমনেচ্ছুদের পাসপোর্টের মেয়াদ ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত থাকা বাধ্যতামূলক করছে ধর্ম মন্ত্রণালয়। এ সংক্রান্ত বার্তা দিয়ে সকল মোবাইল অপারেটরে ক্ষুদে বার্তা পাঠাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চিঠি দিয়েছে মন্ত্রণালয়।

সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এসএম মনিরুজ্জামান স্বাক্ষরিত বিটিআরসিতে এ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে ‘২০১৯ সালে হজে যাওয়ার জন্য ১০ ফেব্রুয়ারি ২০২০ সাল পর্যন্ত পাসপোর্টের মেয়াদ থাকা বাধ্যতামূলক। দ্রুত পাসপোর্ট করুন, হজ অফিস।’ -লেখা খুদে বার্তা সকল মোবাইল অপারেটরে প্রচারের জন্য বিটিআরসির চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে।

২০১৯ সালে পবিত্র হজ পালনের জন্য ইতোমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ৯০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ২ লাখ ৩৩ হাজার ৯৯০ জন প্রাক নিবন্ধন সম্পন্ন করেছেন।

এদিকে ইতোমধ্যে সৌদি সরকারের সাথে ধর্ম মন্ত্রণালয়ের হজ কোটা চুক্তিও হয়ে গেছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে এ বছর ১ লাখ ২৭ হাজার ৭৯৮ জন হজ পালন করতে পারবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com