রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

সংরক্ষিত নারী আসনে ভোট ৪ মার্চ

তরফ নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের ভোট অনুষ্ঠিত হবে আগামী ৪ মার্চ।

আজ (রোববার) নির্বাচন কমিশনের (ইসি) ৪৫তম সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ কথা জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

ইসি সচিব জানান, ৪ মার্চ সংরক্ষিত মহিলা আসনের ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিল ১১ ফেব্রুয়ারি, যাচাই ১২ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ১৬ ফেব্রুয়ারি।

হেলালুদ্দীন আহমদ জানান, সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ ৪৩, জাতীয় পার্টি চার, বিএনপি এক, ওয়ার্কার্স পার্টি এক ও অন্যান্যদের মধ্যে স্বতন্ত্র তিনটি আসনের বিপরীতে একটি আসনে প্রার্থী দিতে পারবে।

তিনি বলেন, ‘বিএনপি শপথ নেয়ার পরে তারা প্রাথী দিতে পারবে। তার আগে সেই আসনটি স্থগিত থাকবে।’

আসন বণ্টন বিদ্যমান আইন অনুযায়ী সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০টি। তাদের জন্য কোনো নির্ধারিত নির্বাচনী এলাকা নেই। এ ক্ষেত্রে দল বা জোটের প্রাপ্ত আসনের ভিত্তিতে মহিলা আসন বণ্টিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com