মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু

তরফ নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরায় মাইক্রোবাসের ধাক্কায় ফাইজা তাহসিনা শুচি (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে স্কুলে যাওয়া পথে উত্তরার ১০ নম্বর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিহত ফাইজা তাহসিনা শুচি দিয়াবাড়িস্থ মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা দৈনিক ইত্তেফাক পত্রিকার সাব-এডিটর ফাইজুল ইসলাম।

দুর্ঘটনার পর শুচিকে উদ্ধার করে উত্তরার বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় নাটকের শুটিং এর একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো:চ ১৩-৪১৫৭) সূচীকে চাপা দেয়। মাইক্রোবাসের চাপায় তার মাথা থেতলে যায়।

এদিকে মাইক্রোটি স্থানীয় জনগণ আটক করার পর এক টিভি অভিনেতাসহ তাতে যারা ছিল তারা পালিয়ে যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com