রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

মাধবপুরে ছোট ভাইয়ের ফিকলের আঘাতে বড় ভাই নিহত

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : মাধবপুরের ধর্মঘরে ছোট ভাইয়ের ফিকলের আঘাতে বড় ভাই এরশাদ আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত এরশাদ আলী উপজেলার ধর্মঘর ইউনিয়ের বৈষ্ঠবপুর গ্রামের মর্তুজ মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামের মর্তুজ আলীর ছেলে ব্রনাই প্রবাসী এরশাদ আলী ও সৌদি প্রবাসী বাচ্চু মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে বাচ্চু মিয়া বাড়ীর উঠানে মাটি ফেলতে গেলে বাবা মর্তুজ আলী বাধা দেয়। এ নিয়ে বাবা-ছেলে বাক-বিতন্ডা শুরু হলে এরশাদ আলী বাবার পক্ষ ধরে ছোট ভাইয়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। তর্কাতর্কির এক পর্যায়ে বাচ্চু মিয়া বড় ভাই এরশাদ আলীর বুকে ফিকল দিয়ে আঘাত করে।

মুমুর্ষু অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মাধবপুর পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় এরশাদ আলী মারা যায়।

খবর পেয়ে মাধবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস.এম রাজু আহমেদ ও থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেন ময়নাতদন্ত শেষে সিলেট থেকে লাশ নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। ঘটনার পর থেকেই বাচ্চু মিয়া তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com