রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

বরুণা মাদরাসার ছালানা ইজলাস আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার), সংবাদদাতা : দেশি-বিদেশি লাখোমুসল্লিদের অংশগ্রহণে শনিবার ফজরের নামাজ শেষে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে সিলেট বিভাগের সবচেয়ে বড় ছালানা ইজলাস আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। শুক্রবার জুম্মার নামাজের পর ঊনিশ শতকের শ্রেষ্ঠতম বুযুর্গ শায়খুল ইসলাম আল্লামা লুৎফুর রহমান বর্ণভী রহ’র প্রতিষ্ঠিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ঐতিহ্যবাহী বরুণা মাদরাসার বার্ষিক আন্তর্জাতিক এই মহা সম্মেলন শুরু হয়।

দিবা রাত্রব্যাপী এই মহাসম্মেলনে অংশ নিতে দেশি-বিদেশি মুসল্লিদের শুক্রবার সকাল থেকেই ঢল নামে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ওলী, বুযুর্গ, আলেম-ওলামা, বুদ্ধিজীবি, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারী কর্মকর্তা, সাধারণ মানুষ, হযরত শায়খে বর্ণভী রহ.’র মুরিদানের আগমনে শ্রীমঙ্গলের বরুণা মাদরাসা ময়দান ধর্মপ্রাণ মুসলমানদের পদভারে মুখরিত হয়েছিল।

সকাল থেকেই দূর দুরান্ত আশপাশের লোকজন জুমার নামাজের জামাতে অংশ নিতে হেঁটে বরুণা মাদরাসা ময়দানে আসেন।
এর আগে সকাল ১০টায় পবিত্র কুরআন তেলওয়াতের পর জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম বরুণা মাদরাসার প্রিন্সিপাল ও বরুণার বর্তমান পীর আল্লামা খলীলুর রহমান হামিদী’র  উদ্বোধনী আমবয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুর ১টায় জামেয়ার দৃষ্টিনন্দন মসজিদ ও সুবিশাল মাঠ জুড়ে লাখো মুসল্লীর অংশগ্রহণে জুম’আ’র নামাজ অনুষ্ঠিত হয়। নামাযে সিলেট সিটি করপোরেশেনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা অংশ নেন।


জুমআর নামাজপূর্বে গুরুত্ব বয়ান পেশ করেন আল-খায়ের ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান ও লন্ডন ইকরা টিভির পরিচালক ইমাম কাসিম রশীদ আহমদ ও বরুণা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী। নামাযের ইমামতি করেন ভারত থেকে আগত আওলাদে রাসুল সায়্যিদ আসজাদ মাদানী।
বরুণা মাদরাসার সহকারী শিক্ষা সচিব মাওলানা শফিউল আলম ও হাফিয মাওলানা মিসবাহ উদ্দিন যুবায়ের বলেন, ‘লাখো মানুষের এ আন্তর্জাতিক মহাসম্মেলনে সকাল ১০টা থেকে শেষ রাত পর্যন্ত দেশ বিদেশের দাওয়াতি উলামায়ে কেরাম বয়ান পেশ করেন। শেষরাতে লাখো মানুষের জিকিরে বিমোহিত হয় আল্লাহু আল্লাহু ধ্বনি। আখেরী মুনাজাতে দেশ, জাতি ও ইসলামের কল্যাণ কামনা করে শনিবার বাদ ফজর সম্মেলন সমাপ্তি হয়’।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com