রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লাকসামে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা): প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন ও ১১তম গ্রেডের দাবীতে বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কুমিল্লার লাকসামে মানববন্ধন করেছে।

ঢাকা-নোয়াখালী মহাসড়কের লাকসাম বাইপাসে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন লাকসাম দৌলতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির হোসেন, পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক একরামুল হক মুন্না, মোঃ শাহ আলম, দক্ষিণ চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গির আলম, নশরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুল ইসলাম, আজগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান মুকুল, উত্তরদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিংকি সাহা, ভাকড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাজাহান, কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফায়েল আহমেদ, উত্তরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল আহমেদ, দক্ষিণ চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়জুন্নেছা শশী, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক আহমেদ, অশ্বতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিল্লাল হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন ও ১১তম গ্রেড বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নিকট দাবি জানিয়ে বলেন, বর্তমান গ্রেড সহকারী শিক্ষকদের জন্য একটি লজ্জাজনক। তাই প্রধান শিক্ষকের পরের ১১তম গ্রেড বাস্তবায়ন করে বেতন বৈষম্য নিরসন করলে  প্রাথমিক শিক্ষকদের সম্মান বৃদ্ধি পাবে।

মানববন্ধনে লাকসাম উপজেলার প্রায় তিন শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com