রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বাহুবলে আমরা সবুজ গোল্ডকাপে শাপলা একাদশকে হারিয়ে লাল-সবুজের উড়ন্ত সূচনা

নিজস্ব প্রতিবেদক : বাহুবলে আমরা সবুজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে এ গ্র“পের দিনের প্রথম ম্যাচে শাপলা একাদশকে ৩-০ গোলে পরাজিত করে উড়ন্ত সূচনা করেছে লাল-সবুজ একাদশ। রবিবার (২৪ মার্চ) সকাল ৭টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে উক্ত ফলাফল করে ক্লাবটি। খেলায় লাল সবুজের অধিনায়ক জিয়াউল হক জয় ২টি ও বিজয় দেবনাথ ১টি গোল করেন। সামাজিক সংগঠন আমরা সবুজ উক্ত টুর্নামেন্টের আয়োজকের ভূমিকায় রয়েছে।

আমরা সবুজ সংঘের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ মজিদ তালুকদারের পরিচালনায় উপস্থিত ছিলেন বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, ক্রীড়া সম্পাদক ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, সদস্য মাওলানা নূরুল আমীন, আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক এম. শামছুদ্দিন, কৃষকলীগ সভাপতি মখলিছুর রহমান প্রমুখ।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া সংস্থার তালিকাভূক্ত রেফারি আব্দুল মতিন, সহকারি রেফারির দায়িত্ব পালন করেন আনোয়ার আলী ও অলিউর রহমান।

বিকাল ৩টায় বি গ্র“পের জাগ্রত ফুটবল ক্লাব বনাম উদয়ন ফুটবল ক্লাবের মধ্যকার দিনের ২য় ও টুর্নামেন্টের ৩য় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com