রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মাধবপুরে মাদক ব্যবসায়ীর কারাদন্ড

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : মাধবপুরে জয়নাল মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৫ মার্চ) দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নিবার্হী কর্মকর্তা মল্লিকা রানি দে এ রায় প্রদান করেন।

৫৫ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল জাহিদুর রশিদ জানান, সোমবার সকালে ধর্মঘর বিওপির হাবিলদার সায়েদুর রহমান গোপন সুত্রে খবর পেয়ে আহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে একটি অটোরিক্সা আটক করে এর ভিতর থেকে ৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার দায়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার গিলামুড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে জয়নাল মিয়া কে আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নিবার্হী কর্মকর্তা ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।

মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মল্লিকা রানি দে কারাদন্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com