রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জে ঘরে প্রবেশ করে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

নবীগঞ্জ সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার ৩ নং ইনাতগঞ্জ ইউনিয়নের ইছবপুর গ্রামে দুর্বৃত্তের ছরিকাঘাতে নীলু সূত্রধর (৬০) নামে এক বৃদ্ধা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন তার মেয়ে শিল্পি সূত্রধর (৩০)।

মঙ্গলবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত শিল্পিকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নীলু সূত্র ধর ওই গ্রামের মৃত চানমনি সূত্রধরের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নীলু সূত্রধরের স্বামী মারা যান বিগত ৭/৮ বছর পূর্বে। তার একমাত্র পুত্র জীবন সূত্রধর ১৫/১৬ বছর ধরে কুয়েত প্রবাসী। তার মেয়েরা স্বামীর বাড়িতে থাকেন। পুত্রবধূ হ্যাপি সূত্রধরকে নিয়েই বাড়িতে থাকেন তিনি। গত ১০/১৫ দিন থেকে পুত্রবধূ হ্যাপি পিতার বাড়ি নবীগঞ্জের ভুবরবাগ গ্রামে অবস্থান করছেন। নীলু সূত্রধর বাড়িতে একা এই সুবাধে তার ছোট মেয়ে মাধবপুর উপজেলার মনতলা স্বামীর বাড়ি থেকে মায়ের কাছে বেড়াতে আসেন। মঙ্গলবার রাত ৮টায় দুর্বৃত্তরা নীলু সূত্রধরের ঘরে প্রবেশ করে মা-মেয়ে দুজনকে ছুরিকাঘাত করে। তাদের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহৃ রয়েছে।

এর ফলে ঘটনাস্থলেই নীলু সূত্রধর নিহত হন। গুরুতর আহত হন মেয়ে শিল্পি সূত্রধর। আশংকাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ-বাহুবলের সার্কেল এ এসপি পারভেজ আলম চৌধুরী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com