রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মুন্সীগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ট্রাকচাপায় নবম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ট্রাকের চালককে আটক করেছে।

লৌহজং থানার ওসি মনির হোসেন জানান, সোমবার বেলা ১১টার দিকে নওপাড়া উচ্চবিদ্যালয়ের সামনের এ দুর্ঘটনা ঘটে।

নিহত আছিয়া ছৈয়াল (১৬) উপজেলার নওপাড়া গ্রামের আলমঙ্গীর ছৈয়ালের মেয়ে। সে নওপাড়া উচ্চবিদ্যালয়ের ছাত্রী।

বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সভাপতি মেসলেম খান মন্টু জানান, আছিয়া বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল। বিদ্যালয়ের সামনে পৌঁছালে লৌহজং-নওপাড়া সড়কে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

খবর ছরিয়ে পড়লে শিক্ষাথীসহ এলাকাবাসী জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এ সময় রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

পরে পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধকারীরা সরে যায়।

ওসি মনির বলেন, দুর্ঘটনার খবর পেয়ে এলাকাবাসী গিয়ে ট্রাকসহ চালককে আটক করে পুলিশে দিয়েছে। চালক দ্বীন ইসলাম (৪১) নিজেই ওই ট্রাকটির মালিক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

গত বছর একই জায়গায় আলুবাহী ট্রাকচাপায় আছিয়ার দাদির মৃত্যু হয়েছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com