রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

তরফ নিউজ ডেস্ক : রাজধানীর মৎস্য ভবন মোড়ে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। আজ সকাল ৭টার দিকে একটি যাত্রীবাহী বাস, একটি স্টাফ বাস ও একটি প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের আনুমানিক বয়স ২৫ ও ৬০। রমনা থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাসটির যাত্রী মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, তিনি স্বাধীন এক্সপ্রেস নামে পরিবহনে করে মিরপুর থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। বাসটি মৎস্য ভবন  মোড়ে পৌঁছালে পরমাণু ইনস্টিটিউটের স্টাফ বাস ও একটি প্রাইভেট কারের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। পরে তিনি বাসের জানালা দিয়ে লাফ দিয়ে বেরিয়ে আসেন।

তবে নিহত যাত্রীরা কোন বাস বা প্রাইভেট কার বা কোনো পথচারী কি না তা তিনি নিশ্চিত নন বলে জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com