শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

মিয়ানমারে খনিতে ভূমিধসে নিহত ৫৪

আন্তর্জাতিক ডেস্ক : একটি জেড খনিতে ভূমিধসে চাপা পড়ে মিয়ানমারের উত্তরাঞ্চলে অন্তত ৫৪ খনি শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় তারা ভূমিধসের নিচে চাপা পড়েন বলে জানায় বিবিসি।

কাচিন রাজ্যে বড় ধরনের এই ভূমিধসের ঘটনাটি ঘটেছে এবং এতে একটি ‘কাদার হ্রদ’ তৈরি হয়েছে আর ৪০টি গাড়িসহ শ্রমিকদের বাসস্থান এর নিচে চাপা পড়েছে বলে জানিয়েছে বিবিসি।

স্থানীয় এক কর্মকর্তা জানান, এ পর্যন্ত তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। দেহগুলো বের করে আনা অত্যন্ত কঠিন বলে বলে মন্তব্য করেছেন তিনি।

স্থানীয় জনপ্রতিনিধি টিন সোয়ে বলেন, তারা বাঁচবে না। এটা সম্ভব নয় কারণ তারা কাদার নিচে চাপা পড়েছে।

ভূমিধসের দুটি কোম্পানির জানমালের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়। এ দুটি কোম্পানি হল শুয়ি নগর কোয়ে কুং এবং মিয়ানমার থুরা জেম। তল্লাশি ও উদ্ধার কাজ অব্যাহত আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মিয়ানমারের জেড খনিগুলোতে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে এবং এতে অনেক লোকের মৃত্যুর হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com