রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

ভন্ডপীরের কাণ্ড

টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের ধনবাড়ীতে চিকিৎসার নামে ভন্ডপীর আবদুল মজিদের হাতে ধর্ষণের শিকার হয়েছে এক নববধূ (২০)। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় ধনবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ওই নববধূকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ওই ভন্ডপীরের ছেলে শাহদত হোসেন (৩০) কে আটক করেছে। তবে এ ঘটনার নায়ক ভন্ডপীর আ. মজিদ (৫০) পলাতক রয়েছে।

ধনবাড়ী থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পৌরসভার হবিপুর গ্রামের ওই নববধূকে পাশের বাড়ির ভন্ডপীর আবদুল মজিদ ভূইঁয়া (৫০) চিকিৎসার নামে একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি ওই নববধূ প্রথম দিকে লোকলজ্জার ভয়ে চেপে গেলেও পরবর্তীতে তার স্বামী ও শাশুড়িকে জানায়। পরে ধর্ষণের ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়। অবস্থা বেগতিক দেখে প্রভাবশালী ভন্ডপীর আবদুল মজিদ ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা ধনবাড়ী পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আপোসযোগ্য না হওয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে ধনবাড়ী থানার ওসি (তদন্ত) খান হাসান মোস্তফা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে এবং জিজ্ঞসাবাদের জন্য ভন্ডপীরের ছেলেকে আটক করা হয়েছে। ঘটনার হোতা পলাতক ওই ভন্ডপীর আ. মজিদকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com