রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বাগেরহাটে ট্রাক ও মাহেন্দ্রর সংঘর্ষে নিহত ৩

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের রামপালে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক মাহেন্দ্রর চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে।

কাটাখালী থানার ওসি রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে রামপাল উপজেলার মালিডাঙা চেয়ারম্যানের মোড় এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানতে পেরেছে পুলিশ। তারা হলেন মোংলা উপজেলার চিলা গাববুনিয়ার সোহাগ (৩৫) এবং মাকড়ডোন এলাকার সঞ্জিত মণ্ডল (৫০)।

কাটাখালীর ওসি রবিউল বলেন, মাহেন্দ্রটি যাত্রী নিয়ে অভ্যন্তরীণ একটি সড়ক থেকে খুলনা-মোংলা মহাসড়কে ওঠার সময় মোংলাগামী ওই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। তাতে মাহেন্দ্রটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান।

পরে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান ওসি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com