রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

মীরাক্কেল তারকা কায়কোবাদ ধর্ষণ মামলায় কারাগারে

তরফ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মীরাক্কেল তারকা মো: কায়কোবাদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

অভিযুক্ত কায়কোবাদ চবির নাট্যকলা বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বুধবার বিকেলে তাকে চট্টগ্রাম জেলা সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিসট্রেট হেলাল উদ্দিনের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চট্টগ্রাম আদালতের পরিদর্শক বিজন কুমার বড়ুয়া বলেন, নারী ও শিশু নির্যাতন মামলায় আটক হওয়া মো. কায়কোবাদকে বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিসট্রেট হেলাল উদ্দিনের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত সন্ধ্যায় তাকে কারাগারে প্রেরণ করেন।

এর আগে মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে ওই ছাত্রী হাটহাজারী থানায় ধর্ষণের ঘটনায় কায়কোবাদকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে রাতেই পুলিশ তাকে আটক করে।

হাট হাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন , ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় ভুক্তভোগী ছাত্রীর অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। পরে মঙ্গলবার রাতে অভিযুক্ত কায়কোবাদকে আটক করে বুধবার বিকেলে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, কায়কোবাদ ২০১৬ সালে ভারতীয় জি বাংলা চ্যানেলের জনপ্রিয় কমেডি টিভি শোমীরাক্কেলে সেরা দশে স্থান পান।।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com