রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলের নির্যাতিত সেই মায়ের পাশে ইউএনও

শ্রীমঙ্গল সংবাদদাতা : সম্পত্তির লোভে ছেলে কর্তৃক নির্যাতিত ৭০ বছরের বৃদ্ধা মা ছুকেরা বেগমের পাশে দাঁড়িয়েছেন শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ৷ শনিবার (৪ মে) বিকেলে সিন্দুরখাঁন ইউনিয়নের গোলগাঁও গ্রামে ছুকেরা বেগমকে সেখানে যান তিনি ৷

সেখানে গিয়ে আহত ছুকেরা বেগম এর চিকিৎসার খোঁজখবর নেয়ার পাশাপাশি পাঁচ হাজার টাকার অনুদানও সেই মায়ের হাতে তুলে দেন তিনি ৷

ছুকেরা বেগম বর্তমানে যে ঘরে থাকেন সেটি ছন ও বাঁশের তৈরি ঘরটির অবস্থা খুব নাজুক । সে ভাঙ্গা ঘরটিও আগামী এক মাসের মধ্যে পাকা করে নির্মাণ দেবেন বলেও আশ্বাস দিয়েছেন নজরুল ইসলাম৷এছাড়া ঘর উঠানোর পর সেখানে বিদ্যুৎ এর ব্যবস্থাও করে দেবেন তিনি ৷

এসময় ছুকেরা বেগমকে নজরুল ইসলাম বলেন, আমি আপনার কাছে একজন ইউএনও হিসেবে আসি নি। আমি একজন সন্তান হিসেবে এসেছি ৷ আপনার যে কোন সমস্যায় আপনি আমাকে পাশে পাবেন ৷

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২ মে) ছুকেরা বেগম নামে ৭০ বছরের বৃদ্ধা মাকে বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে তারই ছেলে। বৃহস্পতিবার সকালে সাড়ে ১১টায় আহতাবস্থায় শ্রীমঙ্গল থানায় অভিযোগ নিয়ে আসেন গুলের গাঁও গ্রামের আজগর আলীর স্ত্রী ৭০ বছরের বৃদ্ধা ছুকেরা খাতুন। এসময় তার হাতে মাথায় ও বুকে মারাত্মক আঘাতের চিহ্ন থাকায় দ্রুত চিকিৎসার জন্য তাকে শ্রীমঙ্গল সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে ওইদিন রাতেই সিন্দুরখান ইউনিয়নের গোলগাঁও গ্রাম থেকে মা কে নির্যাতনকারী জহুর আলীকে গ্রেপ্তার করে শ্রীমঙ্গল থানার পুলিশ ৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com