রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চোট কাটিয়ে অনুশীলনে সাকিব

তরফ স্পোর্টস ডেস্ক : পিঠের চোটে খেলা হয়নি আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। কিন্তু ভালো খবর হলো পিঠের চোট কাটিয়ে উঠেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এমনকি ইংল্যান্ডে পৌঁছে ঐচ্ছিক অনুশীলনেও যোগ দিয়েছেন।

রোববার (১৯ মে) বাংলাদেশ দল পৌঁছেছে লন্ডনে। ছিলো ঐচ্ছিক অনুশীলন। সেখানেই নিজেদের ঝালিয়ে নিতে দেখা গেছে সাকিব ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। বাকিরা বিশ্রামে কাটান।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে পিঠের চোটে পড়েন সাকিব। সে চোটে খেলা হয়নি ফাইনাল। তবে তাকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ।

লন্ডনে চারদিনের অনুশীলন শেষে ২৩ তারিখে কার্ডিফে রওনা হবে ক্রিকেটাররা। সেখানেই ২৬ মে পাকিস্তান ও ২৮ মে ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

যদিও দলের সঙ্গে নেই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও ওপেনার তামিম ইকবাল। স্বল্প সময়ের ছুটিতে মাশরাফি ফিরেছেন দেশে। আর তামিম পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন দুবাইয়ে। তারা দুজনই ২৩ মে দলের সঙ্গে যোগ দেবেন।

৩০ মে থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com