রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

দীর্ঘ আইনী লড়াইয়ের পর আবারো মায়ারুনের ইউপি সদস্য পদ বহাল

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মোছাঃ মায়ারুন আক্তারের ইউপি সদস্য পদ বহাল রেখে তার পক্ষে রায় ঘোষনা করেছেন সুর্প্রীম কোর্ট।

গত রবিবার (১৯ মে) সুর্প্রীম কোর্টের আপিল ডিভিশনে এপিল নং ১৫৫৯/২০১৯ মামলায় সিএমপি নং ২০৩/২০১৯ইং ১০ মার্চ ২০১৯ইং এর টেটাস্কো আদেশটি মহামান্য বিচারকগণ বাতিল করে মায়ারুন আক্তারের পক্ষে রায় ঘোষনা করেন।

অপরদিকে গত বৃহস্পতিবার (১৬ মে) নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে গত ২৩ এপ্রিল ৪১৩ (১০) ১নং এর আদেশের নোটিশটি বাতিল করা হয়েছে মর্মে একটি পত্র স্বাক্ষরিত হয়। ওই পত্রটি গত সোমবার (২০ মে) ইউপি সদস্য মায়ারুন আক্তারের কাছে প্রেরণ করা হয়। গত ২৩ এপ্রিলের আদেশটি বাতিল হওয়ায় ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মোছাঃ মায়ারুন আক্তার ইউপি সদস্য হিসেবে বিধি মোতাবেক বহাল রয়েছেন। সুর্প্রীম কোর্ট ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশের পরিপ্রেক্ষিতে বর্তমানে  মায়ারুন আক্তার ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য হিসেবে তার দায়িত্ব পালন করতে পারবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com