রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

ঈদ ইত্যাদি’তে ছন্দে ছন্দে আড্ডায় চার তারকা

তরফ বিনোদন ডেস্ক : বরাবরের মতো এবারের ঈদেও রয়েছে নানান আয়োজনে সমৃদ্ধ ‘ইত্যাদি’। এ অনুষ্ঠানে উপস্থাপিত বিভিন্ন বিষয়ের মধ্যে থাকে আমাদের সমসাময়িক প্রসঙ্গ এবং সমাজের অসংগতির বিরুদ্ধে তীব্র কটাক্ষপাত। এসব বিষয় ইত্যাদি’র বৈশিষ্ট্য অনুযায়ী কখনো কথায়, কখনো নাটিকায়, কখনো সুর ও ছন্দে ফুটিয়ে তোলা হয়। এবারও তেমনি কিছু ব্যতিক্রমী আয়োজন রয়েছে ঈদ ইত্যাদি’তে। এসবের একটি হচ্ছে ছন্দে-সুরে ব্যতিক্রমী আড্ডা। এ আড্ডায় দর্শকরা দেখবেন তারকাদের মুখে মুখে ছড়া আর ছন্দ-কতখানি তুলে আনে সময়ের দ্বন্দ্ব। আর এই ব্যতিক্রমী আড্ডায় অংশ নিয়েছেন জনপ্রিয় চার অভিনয় তারকা শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, মম ও ঈশিতা। শুধু তাই নয়, এই প্রথমবারের মতো এইসব তারকাকে বাদ্যের তালে ছন্দে ছন্দে কথা বলতে দেখবেন দর্শকরা। সংগীতশিল্পী না হয়েও এই তারকারা উৎসাহের সঙ্গে নিজেরাই এই পর্বটিতে কণ্ঠ দিয়েছেন। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com