রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

ভিজিএফের ৫৪০ বস্তা চাল পুকুরে ট্রাক

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ঈদে দুঃস্থদের মধ্যে বিতরণের ৫৪০ বস্তা চাল নিয়ে ট্রাক উল্টে পুকুরে পড়ে গেছে। আজ সকাল সাড়ে ১১টার দিকে কুশমাইল ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে স্থানীয় চেয়ারম্যান শামছুল হক নিশ্চিত করেছেন।

উপজেলা খাদ্য গুদাম থেকে ভিজিএফের ৫৪০ বস্তা চাউল নিয়ে ট্রাকটি কুশমাইল ইউনিয়ন পরিষদে যাচ্ছিল। ইউনিয়ন পরিষদের নিকবর্তী সড়ক দিয়ে চাউল নিয়ে যাওয়ার সময় ট্রাকটি উল্টে পুকুরে পড়ে যায়।

ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে প্রাথমিকভাবে নষ্ট হওয়া চালের পরিমাণ তিনি জানাতে পারেননি। কুশমাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হক জানান, পুকুর থেকে চাল উদ্ধার করা হচ্ছে। ২০০ স্তার মত চাল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com